১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এবি ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা

কর্মশালা শেষে নারী উদ্যোক্তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এবি ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা
রোববার যশোরে এবি ব্যাংক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া নারী উদ্যোক্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 07:40 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার যশোরে এবি ব্যাংক এ কর্মশালার আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কর্মশালা শেষে নারী উদ্যোক্তাদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

এবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক আফজালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা।

ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও এজেন্টরাও এ সময় উপস্থিত ছিলেন।