প্রকাশ্যে ‘আমার বিকাশ ঠেকায় কে’ গানের ভিডিও
গানটির সুরকার, শিল্পী এবং সংগীত পরিচালক অদিত রহমান; কণ্ঠ দিয়েছেন তৌফিক আহমেদ।
মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ ‘আমার বিকাশ ঠেকায় কে’ শিরোনামের একটি গানের ভিডিও প্রকাশ করেছে ।
গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে ১ জুন।
গানটির সুরকার, শিল্পী এবং সংগীত পরিচালক অদিত রহমান; কণ্ঠ দিয়েছেন তৌফিক আহমেদ।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, এই গান বাংলাদেশের সাধারণ মানুষের লড়াকু জীবনের গল্প। যার মূল চরিত্র দেশের প্রথম পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা। রাঙ্গামাটি থেকে উঠে আসা এই তরুণ কিভাবে পেশাদার বক্সার হয়ে উঠলেন এবং বাংলাদেশকে নিয়ে গেলেন বিশ্ব দরবারে, তা এই গানের উপজীব্য।
বিকাশ বলছে, এই গানে বাংলাদেশের সাধারণ মানুষের অদম্য শক্তির বিকাশকে তুলে ধরা হয়েছে। যা কেবল শুধু ব্যক্তির নয়, প্রতিষ্ঠানের-সমাজের-রাষ্ট্রের।
২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে বিকাশ।
এই পথচলায় প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে নিরবচ্ছিন্ন ও গ্রাহকবান্ধব সেবা দিয়ে বিকাশ এখন কোটি কোটি গ্রাহকের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
