এবার পেঁয়াজও পাবেন টিসিবির কার্ডধারীরা
পেঁয়াজ মিলবে ২০ টাকা কেজি দরে, সয়াবিন প্রতি লিটার ১১০ টাকা।
সারাদেশে টিসিবির তালিকাভুক্ত ১ কোটি ফ্যামিলি কার্ডধারীর মাঝে অক্টোবর মাসের পণ্য বিপণন কার্যক্রম শুরু হচ্ছে সোমবার; যেখানে তেল, চিনি ও ডালের পাশাপাশি পেঁয়াজও মিলবে সুলভ মূল্যে।
এ দিন ঢাকার মোহাম্মদপুর এলাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব তোফাজ্জল হোসেন মিয়া এ বিপণন কাজ উদ্বোধন করবেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিসিবি।
এতে বলা হয়, নিম্ন আয়ের ১ কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি, ডাল, পেঁয়াজ) পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা মহানগরীসহ সারাদেশে অক্টোবর মাসের বিপণন কার্যক্রম ১৭ অগাস্ট শুরু হবে। ডিলারদের নির্ধারিত স্থান বা দোকান থেকে এই বিপণন কাজ পরিচালিত হবে।
প্রত্যেক কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ২২০ টাকায় ২ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
এর আগে গত সেপ্টেম্বরে টিসিবি নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে তেল, চিনি, ডাল সরবরাহ করলেও পেঁয়াজ বিপণন করেনি। তখনকার তুলনায় এবার ২ লিটার সয়াবিনের দাম কমেছে ২০৫ টাকা। আর মসুর, চিনির দাম অপরিবর্তিত থাকছে।
আরও পড়ুন
