নাভানা রিয়েল এস্টেটের নতুন লোগো উন্মোচন
আবাসান খাতে ২৮ বছর ধরে কাজ করছে নাভানা রিয়েল এস্টেট।
নতুন বছরে নাভানা রিয়েল এস্টেট গ্রুপ তাদের নতুন লোগো উন্মোচন করেছে।
মঙ্গলবার প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভিন্ন ভিন্ন আকৃতির সমন্বয়ে তৈরি নতুন লোগোটি একটি প্রতীককে প্রকাশ করে, যেটি নাভানা রিয়েল এস্টেটের প্রজেক্টগুলোর বৈচিত্র্যকে প্রতিফলন করছে।
কোম্পানিটির নতুন ট্যাগলাইন ‘BROADEN LIFE BOUNDARIES’, যেটি জীবনকে সমৃদ্ধি ও বিকাশের দিকে এগিয়ে নিয়ে যাবার ইঙ্গিত দেয়।
এছাড়া নতুন ওয়েবসাইট navana-realestate.com রি-ব্র্যান্ডিংয়ে নতুন মাত্রা যোগ করেছে, বলা হয় বিজ্ঞপ্তিতে।
আবাসান খাতে ২৮ বছর ধরে কাজ করছে নাভানা রিয়েল এস্টেট। ঢাকা এবং চট্টগ্রামে তারা ২৩৫টিরও বেশি প্রকল্প সম্পন্ন করেছে। বর্তমানে তাদের ৭৩টি প্রকল্প চলমান রয়েছে।
