ইউনিভার্সেল হাসপাতালে স্বাস্থ্য সেবায় বিকাশ পেমেন্টে বিশেষ ছাড়
বিকাশ গ্রাহকরা বেসরকারি এই হাসপাতালের বহির্বিভাগের স্বাস্থ্য সেবায় ১০ শতাংশ ডিসকাউন্ট পাচ্ছেন।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিকাশ পেমেন্টে বিশেষ ছাড় দেওয়া যাচ্ছে।
এক বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, তাদের গ্রাহকরা বেসরকারি এই হাসপাতালের বহির্বিভাগের (ওপিডি) স্বাস্থ্য সেবায় ১০ শতাংশ ডিসকাউন্ট পাচ্ছেন।
এছাড়া বিকাশ গ্রাহকরা রাজধানীর মহাখালীর এই হাসপাতালে বহির্বিভাগ ও অভ্যন্তরীণ চিকিৎসা বিভাগের (আইপিডি) বিভিন্ন প্যাকেজে টোল ফ্রি টেলিমেডিসিন সেবা নিতে পারবেন। আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত এই অফারের আওতায় যত খুশি ততবার ছাড় পাওয়া যাবে।
বিকাশ জানায়, আইপিডি সেবায় বিভিন্ন প্যাকেজের মধ্যে রয়েছে গাইনোকলোজিস্ট কনসাল্টেশন ও প্রেগনেন্সি ডেলিভারি, সিএবিজি (বাইপাস সার্জারি-ওয়ার্ড), করোনারি এনজিওগ্রাম (সিএজি)।
আর ওপিডি সার্ভিসের মধ্যে থাকছে মাস্টার হেলথ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও ডেঙ্গু চেক-আপ।
বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে (চেকআউট পেমেন্ট) অথবা *২৪৭# ডায়াল করে বিকাশ পেমেন্ট করে গ্রাহকরা এই অফারগুলো গ্রহণ করতে পারবেন।
