২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকাশে কেনাকাটায় ২,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ছোট, বড় দোকান ছাড়াও অনলাইন কেনাকাটায় এই অফার উপভোগ করতে পারবেন গ্রাহকেরা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 08:19 PM

Updated : 04 Apr 2023, 08:19 PM

এবারের ঈদে কেনাকাটা করে বিকাশে পেমেন্ট করলে দুই হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট কুপন, রমজান মাস জুড়ে নির্দিষ্ট রেস্তোরাঁয় ইফতার ও সেহরিতে এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং প্রতি ঘণ্টায় সর্বোচ্চ পেমেন্ট করা তিনজন গ্রাহকের জন্য এক হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দিয়েছে বিকাশ। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানায়, বিভিন্ন ব্র্যান্ড আউটলেট, ছোট-বড় দোকান, সুপার শপ, গ্রোসারি শপ, রেস্তোরাঁসহ অনলাইন, ফেইসবুক শপে কেনাকাটায় গ্রাহকরা এই ক্যাশব্যাক ও ডিসকাউন্ট কুপন পাবেন। 

আগামী ২২ এপ্রিল পর্যন্ত গ্রাহকরা বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড (*২৪৭#) বা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে এসব অফার উপভোগ করতে পারবেন। 

বিকাশ আরও জানিয়েছে, নির্দিষ্ট কিছু আউটলেট থেকে পছন্দের যে কোনো পোশাক, জুতা ও এক্সেসরিজ কিনে বিকাশে পেমেন্ট করলেই পাচ্ছেন একজন গ্রাহক ২০ শতাংশ বা সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। অফার চলাকালীন একজন গ্রাহক সর্বোচ্চ ৩০০ টাকা ক্যাশব্যাক পাবেন। একই সুযোগ থাকছে অনলাইন শপ থেকে কেনাকাটায়ও। 

এছাড়া পছন্দের ফেইসবুক শপ থেকে কেনাকাটা করে বিকাশে পেমেন্ট করলে পাচ্ছেন ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ১০০ টাকা এবং অফার চলাকালীন ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। 

বিকাশ জানিয়েছে, নির্দিষ্ট আউটলেট থেকে বিকাশ পেমেন্টে পছন্দের পোশাক, জুতা বা ইলেকট্রনিক পণ্য কেনাকাটায় ৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন পাবেন গ্রাহকরা। 

অফার চলাকালীন নির্দিষ্ট আউটলেট থেকে ন্যূনতম দেড় হাজার টাকার বিকাশ পেমেন্ট করলে প্রতিবার পাবেন ২০০ টাকার কুপন। একজন গ্রাহক সর্বোচ্চ তিনবার ২০০ টাকা করে মোট ৬০০ টাকার ডিসকাউন্ট কুপন উপভোগ করতে পারবেন। 

কুপন পাওয়ার পরবর্তী ৭ দিন পর্যন্ত তা ব্যবহারের মেয়াদ থাকবে এবং কুপন ব্যবহার করতে হলে ন্যূনতম এক হাজার টাকার কেনাকাটা করতে হবে। 

এছাড়া নির্দিষ্ট সুপারস্টোর থেকে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে বিকাশে পেমেন্ট করলে ৫০০ টাকার ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে। ন্যূনতম এক হাজার টাকার নিত্য পণ্য কিনে পেমেন্ট করলে প্রতিবার ১০০ টাকা করে সর্বোচ্চ পাঁচ বার এই অফার উপভোগ করতে পারবেন। অফারটি শুধু বৃহস্পতি, শুক্র ও শনিবার উপভোগ করা যাবে। 

নির্দিষ্ট অনলাইন গ্রোসারি শপ থেকে কেনাকাটায় বিকাশ পেমেন্টে আড়াই শতাংশ থেকে পাঁচ শতাংশ পর্যন্ত সর্বোচ্চ ১০০ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন ক্রেতারা। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কেনাকাটা করে বিকাশে মূল্য পরিশোধে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ পেমেন্ট করে গ্রাহকরা পাচ্ছেন ১০০ শতাংশ ক্যাশব্যাক। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতি ঘণ্টায় ৩ জন করে ক্রেতা  সর্বোচ্চ এক হাজার টাকা ক্যাশব্যাক পাবেন। একজন গ্রাহক একবারই এই সুযোগ পাবেন। কেনাকাটা করার ২ থেকে ৩ কার্যদিবসের মধ্যে গ্রাহক ক্যাশব্যাক পাবেন।