১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঈদে বিকাশ পেমেন্টে মিলবে ডিসকাউন্ট কুপন, ক্যাশব্যাক

একজন গ্রাহক দিনে একবার এবং অফার চলাকালীন সময়ে তিন বারে সর্বমোট ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন পেতে পারেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 02:53 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় সুপারস্টোর থেকে প্রয়োজনীয় কেনাকাটায় বিকাশ পেমেন্ট করে গ্রাহক পেতে পারেন ১৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট কুপন। 

পাশাপশি নির্দিষ্ট অনলাইন গ্রোসারি শপে ঈদের দরকারি পণ্য অর্ডার করে বিকাশ পেমেন্ট করলে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।

সোমবার ব্কিাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্দিষ্ট সুপারস্টোরে কেনাকাটায় ন্যূনতম এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করলেই গ্রাহক পাবেন ৫০ টাকা ডিসকাউন্ট কুপন। 

একজন গ্রাহক দিনে একবার এবং অফার চলাকালীন সময়ে তিন বারে সর্বমোট ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন পেতে পারেন। 

ডিসকাউন্ট কুপন পাওয়ার চার দিন পর্যন্ত এটি ব্যবহারের মেয়াদ থাকবে এবং পৃথকভাবে প্রতিটি কুপন ব্যবহার করতে নির্দিষ্ট মার্চেন্ট পয়েন্টে বিকাশ পেমেন্টে ন্যূনতম ৫০০ টাকার কেনাকাটা করতে হবে।

ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার, ডেইলি শপিং, প্রিন্স বাজার, আলমাস জেনারেল স্টোর, ল্যাভেন্ডার, ট্রাস্ট ফ্যামিলি নিডস, আমানা বিগ বাজার, হোলসেল ক্লাবসহ মোট ২৬টি সুপারস্টোরে কেনাকেটায় এই ডিসকাউন্ট কুপন পাওয়া যাবে।

গ্রাহকরা বিকাশ অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে নির্দিষ্ট সুপারস্টোরগুলোয় সফলভাবে পেমেন্ট করে ডিসকাউন্ট কুপন উপভোগ করতে পারবেন। অফারটির মেয়াদ থাকবে ঈদের দিন পর্যন্ত।

অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় -- https://www.bkash.com/campaign/adha-coupon-superstore।

এছাড়া ঈদ উপলক্ষ্যে নির্দিষ্ট অনলাইন গ্রোসারি শপে ন্যূনতম ৫০০ টাকা বিকাশ পেমেন্ট করলেই গ্রাহকরা পাবেন ৫% ক্যাশব্যাক, যা অফার চলাকালীন ১০০ টাকা পর্যন্ত।

বাজার ৩৬৫, মীনা বাজার অনলাইন, ডেইলি শপিং অনলাইন, চালডাল ডটকম এবং ক্লিকএনপে এই ক্যাশব্যাক উপভোগ করা যাবে।

এই অনলাইন গ্রোসারি শপগুলোয় বিকাশ অ্যাপ দিয়ে অথবা পেমেন্ট গেটওয়ের (চেকআউট পেমেন্ট, টোকেনাইজড পেমেন্ট, ডিরেক্ট চার্জ) মাধ্যমে সফলভাবে বিকাশ পেমেন্ট করে গ্রাহক ক্যাশব্যাক পাবেন। 

তবে চালডাল ডটকমের ক্ষেত্রে শুধু সরাসরি চার্জের মাধ্যমে বিকাশ পেমেন্ট করতে হবে। এই অফারটিও চলবে ঈদের দিন পর্যন্ত।

অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ঠিকানায় -- https://www.bkash.com/campaign/azha-eid-online-grocery।