২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

দারাজ বাংলাদেশের ‘সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম' চালু

এর মাধ্যমে বিক্রেতাদের বার্ষিক কর্মক্ষমতা মূল্যায়ন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2023, 07:50 PM

Updated : 16 Oct 2023, 07:50 PM

ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ ‘সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম' চালু করেছে।

কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এটি দারাজের বিক্রেতা ও প্ল্যাটফর্মের সেবা উন্নত করার পাশাপাশি পণ্যের সর্বোচ্চ মান বজায় রাখতে সাহায্য করবে।

“এর মাধ্যমে নির্দিষ্ট মানদণ্ডের বিপরীতে বিক্রেতাদের বার্ষিক কর্মক্ষমতা মূল্যায়ন করা হবে।”

দারাজ জানিয়েছে, যেসব বিক্রেতা এই মানদণ্ডগুলো পূরণ করতে পারবে না, তাদের ইনকিউবেশন পর্বের মধ্য দিয়ে যেতে হবে। সে সময়ের মধ্যে উন্নতি করতে না পারলে প্ল্যাটফর্ম হতে সেসব বিক্রেতাকে বাদ দেওয়া হবে।

দারাজ বাংলাদেশ লিমিটেডের কমার্সিয়াল ডিরেক্টর কামরুল হাসান বলেন, “আমরা আমাদের গ্রাহকদের সেরা পরিষেবা দেওয়ার জন্য এবং আমাদের বিক্রেতাদের সাথে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, ধারাবাহিকভাবে সঠিক পণ্য, সঠিক সময়ে এবং সঠিক উপায়ে সরবরাহ করলে ক্রেতার সন্তুষ্টি অর্জন করা সম্ভব।

“সেলার ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই লক্ষ্যের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ই-কমার্সের প্রতি গ্রাহকের আস্থা বাড়াতে এবং এই সেক্টরের উজ্জ্বল ভবিষ্যত তৈরি করতে সাহায্য করবে।"