২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় এবি ব্যাংকের স্মার্ট কৃষি ঋণ বিতরণ

বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2023, 10:36 PM

Updated : 13 Jul 2023, 10:36 PM

ভোলায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ‘স্মার্ট কৃষি ঋণ’ বিতরণ করেছে বেসরকারি এবি ব্যাংক। 

বৃহস্পতিবার বোরহানউদ্দিনে এ ঋণ বিতরণ অনুষ্ঠানে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ব্যাংকটির চেয়ারম্যান ব্যরিস্টার খায়রুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালের সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাশ।