পাবনায় কৃষি ঋণ দিল এবি ব্যাংক
পাবনা জেলা পরিষদ কার্যালয়ের রশিদ হলে এক অনুষ্ঠানে কৃষকদের ঋণ বিতরণ করা হয়।
পাবনা জেলার প্রান্তিক কৃষকদের কৃষিঋণ বিতরণ করেছে এবি ব্যাংক।
পাবনা জেলা পরিষদ কার্যালয়ের রশিদ হলে এক অনুষ্ঠানের সম্প্রতি ঋণ বিতরণ করা হয় বলে বুধবার ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জেড এম বাবর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলার জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান, পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা, বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২ এর অতিরিক্ত পরিচালক জয়নাল আবেদীন, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক মো. লুৎফর রহমান।
এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইফতেখার এনাম আওয়াল, হেড অব এসএমই ব্যাংকিং মো. আরিজুল ইসলাম মল্লিক, শাখা ব্যবস্থাপক মিজানুর রহমানও এসময় উপস্থিত ছিলেন।
