ওয়ালটন ফ্রিজ কিনে এবার ‘মিলিয়নেয়ার’ আবু আলম
ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইনের ৩৬তম মিলিয়নেয়ার আবু আলম।
ওয়ালটন পণ্য কিনে ১০ লাখ টাকা জিতেছেন চট্টগ্রামের ব্যবসায়ী আবু আলম।
ঈদ উপলক্ষে দেশব্যাপী চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এর আওতায় ওয়ালটনের ফ্রিজ কিনে নগদ ১০ লাখ টাকা পেয়েছেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়ালটন বলেছে, ডিজিটাল ক্যাম্পেইনের ৩৬তম মিলিয়নেয়ার আবু আলম।
মঙ্গলবার চট্টগ্রামের আগ্রাবাদে ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম 'কেএসটিএল এন্টারপ্রাইজ' এ আয়োজিত এক অনুষ্ঠানে আবু আলমের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদ উৎসব ঘিরে ক্রেতাদের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২০ এর আওতায় 'ননস্টপ মিলিয়নেয়ার' হওয়ার সুযোগ দিচ্ছে ওয়ালটন। ক্যাম্পেইন চলাকালে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম ও অনলাইন সেলস প্ল্যাটফর্ম 'ই-প্লাজা' থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে মিলিয়নেয়ার হওয়ার সুযোগ মিলবে। এছাড়া রয়েছে নগদ এক লাখ টাকা পাওয়ার সুযোগ।
এই ক্যাম্পেইনের আওতায় আবু আলম গত ১৩ মে কেএসটিএল এন্টারপ্রাইজ থেকে ৪৭ হাজার টাকায় ওয়ালটনের ৩৬৫ লিটারের একটি ফ্রিজ কেনেন। ফ্রিজটি কেনার পর তার নাম, মোবাইল নাম্বার এবং ফ্রিজের মডেল নম্বর ডিজিটাল রেজিস্ট্রেশন করা হয়। এর কিছুক্ষণ পর তার মোবাইলে ওয়ালটনের কাছ থেকে ১০ লাখ টাকা ক্যাশব্যাক পাওয়ার একটি বার্তা যায়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে চট্টগ্রামের ব্যবসায়ী আবু আলম বলেন, "ওয়ালটন দেশীয় ব্র্যান্ড, তাই সব সময় ওয়ালটনের পণ্য ব্যবহার করি। এক আত্মীয়কে উপহার দেওয়ার জন্য ওয়ালটনের ফ্রিজটি কিনেছি। ফ্রিজটি কিনে ১০ লাখ টাকা পেয়ে আমি বিস্মিত। সাধারণ ক্রেতাদের এ রকম বিশেষ সুবিধা দেওয়ায় ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ।"
সবাইকে দেশীয় ব্র্যান্ডের পণ্য কেনার আহ্বান জানিয়ে চিত্রনায়ক আমিন খান অনুষ্ঠানে বলেন, “ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় সারা দেশে এখন পর্যন্ত মিলিয়নেয়ার হয়েছেন ৩৬ জন ক্রেতা। বহু ক্রেতা হয়েছেন লাখপতি। ওয়ালটনের সেই টাকায় তাদের ভাগ্যের চাকা ঘুরেছে। সচ্ছল হয়েছে অনেকের সংসার। ব্যবসার পাশাপাশি আর্থ-সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এগিয়ে চলেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। অর্জন করে নিয়েছে দেশের সিংহভাগ ক্রেতার আস্থা।”
অপু বিশ্বাস বলেন, “ওয়ালটন আমাদের দেশের জন্য একটি গর্ব। দেশীয় ইলেকট্রনিন্স শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনবল তৈরিসহ দেশের অর্থনৈতিক অগ্রগতিতে বিস্ময়করভাবে অবদান রেখে চলছে ওয়ালটন। দেশের সীমানা পেরিয়ে বিশ্বের বহু দেশে পণ্য রপ্তানি করছে ওয়ালটন। দেশের জন্য সুনাম বয়ে আনছে। তাই আমাদেরকে দেশি ব্র্যান্ডের পণ্য কিনতে হবে। এতে দেশের টাকা দেশে থাকবে। উপকৃত হবে দেশ।"
অন্যদের মধ্যে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহজালাল হোসেন লিমন, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ডিভিশনাল সেলস ম্যানেজার আব্দুল বারী, রেজিওনাল সেলস ম্যানেজার নেসার উদ্দীন, কেএসটিএল এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আব্দুল কাদের খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
