ইউনাইটেড আইগ্যাস এলপিজির বিক্রেতাদের মিলনমেলা
ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা পরিবেশক ও খুচরা বিক্রেতাদের নিয়ে এ মিলনমেলা হয়।
ইউনাইটেড আইগ্যাস এলপিজি লিমিটেডের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে সম্প্রতি ওই মিলনমেলা হয় বলে বুধবার কোম্পানির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসা বিক্রেতাদের নিয়ে দিনব্যাপী ওই অনুষ্ঠানে ব্যবসায়িক আলোচনা, পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে আলোচনা হয়। এতে ইউনাইটেড আইগ্যাস এলপিজির জিএম অ্যান্ড হেড অব সেলস শওকত ওসমান জামিল কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে কোম্পানির প্রধান নির্বাহী আহমেত আর্যুমান্ত পোলাট বলেন, “ডিস্ট্রিবিউটর ও রিটেইলাররাই আমাদের ব্র্যান্ডের অ্যাম্বাসেডর এবং মূল চালিকা শক্তি। তারাই সরাসরি ভোক্তাদের কাছে আমাদের পণ্যটি পৌঁছে দিচ্ছেন। তাই আজকে তাদের সম্মানে এই আয়োজন করতে পেরে এবং তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা সত্যিই আনন্দিত। ভবিষ্যতে তারা আইগ্যাস ইউনাইটেডের পাশে থাকবেন বলেই আমাদের বিশ্বাস।”
অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনদ্দিন হাসান রশিদ, আইগ্যাস ইউনাইটেডের সিএফও হারুন ওর্তাজ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের সদ্য প্রয়াত পরিচালক নাসিরুদ্দিন আকতার রশিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
তুরস্কের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সার্ভিস গ্রুপ অব কোম্পানি কোচ হোল্ডিংসের একটি অঙ্গপ্রতিষ্ঠান আইগ্যাস। এটি বাংলাদেশে পরিচালিত হচ্ছে ইউনাইটেড গ্রুপের ব্যানারে একটি যৌথ উদ্যোগ চুক্তির মাধ্যমে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
