২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন ই-প্লাজায় বিকাশে দাম দিলে ১২% পর্যন্ত ছাড়

একজন গ্রাহক একটি লেনদেনে সর্বোচ্চ ১৭,১৬০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 09:19 PM

Updated : 21 Jan 2024, 09:19 PM

অনলাইনে ওয়ালটনের ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট পণ্য কিনে বিকাশে দাম পরিশোধ করলে ১২ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে।

এক বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, অনলাইনে ওয়ালটনের ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে নির্দিষ্ট ফ্রিজ, ওয়াশিং মেশিন, গিজার, রুম হিটার, ট্যাবলেট, রাউটার, ল্যাপটপ ও এসি কিনলে মিলবে এই ছাড়।

waltonplaza.com.bd অথবা eplaza.waltonbd.com থেকে প্রোডাক্ট ক্যাটাগরির ভিত্তিতে একজন গ্রাহক একটি লেনদেনে সর্বোচ্চ ১৭,১৬০ টাকা ছাড় উপভোগ করতে পারবেন।

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত অফার চলাকালে একজন গ্রাহক যতবার প্রয়োজন ততবার লেনদেন করতে পারবেন।

ডিসকাউন্ট পেতে গ্রাহককে পেমেন্ট গেটওয়ে, বিকাশ অ্যাপ, *২৪৭# ডায়াল করে কিংবা পেমেন্ট লিংকে ক্লিক করে মার্চেন্ট অ্যাকাউন্টে দাম পরিশোধ করতে হবে।