২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জের ‘মানা বে’ পার্কে বিকাশ পেমেন্টে ২০% ছাড়

পার্কের প্রবেশ মূল্যের মধ্যেই সব রাইড ফি অন্তর্ভুক্ত বলে জানিয়েছে বিকাশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2024, 08:41 PM

Updated : 26 Aug 2026, 09:47 AM

মুন্সীগঞ্জের ‘মানা বে’ ওয়াটার পার্কের প্রবেশ টিকেট অনলাইনে কিনে বিকাশে পেমেন্ট করলেই ২০ শতাংশ ছাড় পাচ্ছেন দর্শনার্থীরা।

আগামী ৩০ জুলাই পর্যন্ত এই ছাড় চলবে বলে শনিবার বিকাশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “পার্কের প্রবেশ মূল্যের মধ্যেই সব রাইডের ফি অন্তর্ভুক্ত। অর্থাৎ ভেতরে প্রবেশে পর রাইডের জন্য আলাদা টিকেটের প্রয়োজন পড়বে না।”

বিকাশ অ্যাপ, পেমেন্ট গেটওয়ে এবং ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে পেমেন্ট করতে পারবেন গ্রাহকরা। অফার সম্পর্কে বিস্তারিত জানা যাবে https://www.bkash.com/campaign/mana-bay-discount লিংকে। টিকেট কেনা যাবে https://www.manabay.com/ লিংক থেকে।

প্রায় ৬০ হাজার বর্গমিটার জুড়ে ‘মানা বে’ পার্কে রয়েছে ‘ওয়াটার স্লাইড ট্যুর’, ‘ওয়েভ পুল’, ‘ফ্লোরাইডার ডাবল’, শিশুদের জন্য আলাদা জোন ও কৃত্রিম নদীও রয়েছে।