১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রেমালে ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে বিকাশ

ক্ষতিগ্রস্তরা অনুদানের অর্থ তাদের বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করেছেন। কোনো চার্জ ছাড়াই এই অর্থ ক্যাশ আউট করতে পারছেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 04:25 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

দেশের উপকূলীয় অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে বিকাশ। 

এই টাকা ২৫০০ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগের অংশ হয়ে পরিবার প্রতি দুই হাজার টাকা করে জরুরি সহায়তা দিয়েছে বিকাশ, যা দিয়ে চার জনের একটি পরিবারের দুই সপ্তাহের খাবারের ব্যবস্থা করা সম্ভব। 

ক্ষতিগ্রস্তরা অনুদানের এই অর্থ সরাসরি তাদের বিকাশ অ্যাকাউন্টে গ্রহণ করেছেন। নিকটস্থ বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে কোনো চার্জ ছাড়াই অনুদানের এই অর্থ ক্যাশ আউট করতে পারছেন তারা।

ব্র্যাকের ‘ডাকছে আমার দেশ’ উদ্যোগে বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ আইকন থেকে ব্র্যাক নির্বাচন করে অথবা সরাসরি ব্র্যাকের বিকাশ মার্চেন্ট নম্বর—০১৭৩০৩২১৭৬৫ -এ যে কেউ যে কোনো স্থান থেকে সামর্থ্য অনুযায়ী রেমালে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ অনুদান করতে পারছেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।