২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিসির আয়োজনে ঈদ আবাসন মেলা

মেলা চলাকালে কোনো ক্রেতা প্লট বুকিং দিলেই কাঠাপ্রতি পাবেন ১ লাখ টাকা মূল্যছাড়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2024, 09:29 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

কোরবানির ঈদ সামনে রেখে বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানির (বিডিসি) আয়োজনে চলছে ১০ দিনব্যাপী ঈদ আবাসন মেলা। 

বিডিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার শুরু হওয়া এ মেলা ৭ জুন পর্যন্ত চলছে। 

মেলা চলাকালে কোনো ক্রেতা প্লট বুকিং দিলেই কাঠাপ্রতি পাবেন ১ লাখ টাকা মূল্যছাড়। সাথে থাকছে ৪২৩ লিটারের ফ্রিজ/২ টন এসি উপহার। এই অফারগুলো প্রযোজ্য হবে শুধু মেলা চলাকালীন সময়ে।

দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন বিডিসির তিনটি অফিসে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেলায় বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসি ২.৫, ৩, ৫, ৭ ও ১০ কাঠার প্লট বিক্রি করছে। এর মধ্যে ৭ ও ১০ কাঠার প্লটগুলো প্রিমিয়াম কাঠা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবিএস