২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেরিল বেবির শিক্ষাবীমা পেলেন ৫ জন

শিশুদের নিয়ে কাজ করা তিনটি প্রতিষ্ঠানকে 'আদরে ভবিষ্যৎ গড়ার কারিগর' সম্মাননাও দিয়েছে ‘মেরিল বেবি’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2024, 08:20 PM

Updated : 10 Sep 2026, 12:07 PM

‘মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০২৩’ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী পাঁচজনের প্রত্যেকে পেয়েছেন ১০ লাখ টাকার শিক্ষাবীমা।

ঢাকার হোটেল সোনারগাঁওয়ের বলরুমে এক অনুষ্ঠানে সম্প্রতি শিক্ষাবীমার কার্ড তুলে দেওয়া হয় বলে মেরিল বেবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজয়ীরা হলেন- চট্টগ্রামের জয়ন্ত আচার্য্যের ছেলে সুদীপ্ত আচার্য্য, বরিশালের মিজানুর রহমানের ছেলে ফাইয়াজ আল আরাফ, ঢাকার লিপি আক্তারের মেয়ে তাইয়্যেবা ইসলাম আলিয়া, খুলনার এম মনজুরুল হাসানের ছেলে সাইম হাসান রুসাব এবং ঢাকার মেহেদী হাশেম রাজীবের মেয়ে মাদিহা আন নিসা।

মেরিল বেবি বিজ্ঞপ্তিতে জানায়, শিশুদের সুন্দর ভবিষ্যত গড়তে বাবা-মায়েরা কী প্রস্তুতি নিচ্ছেন, এই আহ্বানে এবার সাড়া দেয় দেশের লাখো মা-বাবা। তার মধ্য থেকে বিচারকদের বাছাইয়ে সেরা হয়েছেন পাঁচজন।

কথাসাহিত্যিক আনিসুল হক, মনোবিজ্ঞানী মেহতাব খানম এবং মেরিল বেবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বিচারকের দায়িত্ব পালন করেন।

শিশুদের নিয়ে কাজ করা তিনটি প্রতিষ্ঠানকে 'আদরে ভবিষ্যৎ গড়ার কারিগর' সম্মাননাও দেওয়া হয় অনুষ্ঠানে।

প্রতিষ্ঠানগুলো হল- সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে পাঠদানকারী ‘জাগো ফাউন্ডেশন', সেনাবাহিনীর পরিচালনায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিশেষ শিক্ষা, প্রশিক্ষণ ও থেরাপির সাহায্যে পুনর্বাসন কাজে নিয়োজিত 'প্রয়াস' এবং সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত 'ছোটমণি নিবাস'।

অনুষ্ঠানে স্কয়ারের ম্যানেজিং ডিরেক্টর অঞ্জন চৌধুরী, চিফ অপারেটিং অফিসার মালিক মোহাম্মদ সাঈদ, 'মেরিল বেবি আদরে গড়া ভবিষ্যৎ ২০২৩'-এর ইন্স্যুরেন্স পার্টনার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সিইও শেখ রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।