২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ

সুমিত বণিক

Published : 13 Apr 2018, 10:47 AM

Updated : 23 Jun 2022, 11:11 PM

ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। এটি শুধুই ধর্মীয় স্থাপনা হিসেবেই গুরুত্ব বহন করে না, পাশাপাশি এর নান্দনিক স্থাপত্য শৈলী যে কোন মানুষকেই কৌতুহলী করে তুলবে। নিরিবিলি পরিবেশ আর দৃষ্টিনন্দন স্থাপত্য যে কাউকেই নিঃসন্দেহে বিমোহিত করবে।