২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাল সবুজে লটকানো দ্যাখো নতুন ইশতেহার

হাসিবুল হক

Published : 07 Mar 2017, 01:48 PM

Updated : 23 Jun 2022, 11:19 PM

আমার বোনের আমার মায়ের জরায়ু থেকে নির্গলিত রক্তিম সময়কে তাচ্ছিল্য করেছে পাষণ্ডরা। ৭১ এ আমার বোনের নগ্ন বুকের ওপর চেপে বসে জরায়ুর রক্তকে গলগলিয়ে বের করে দিতে ওরা যা যা করার তাইই করেছে।সেই রক্তে ভেজা এই পতাকা আমাদের! আমার বোনের চোখের নোনা জলে ধোয়া এই পতাকার কেন এমন হাল?