১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের জন্য ৩৩৭ কোটি টাকার বাজেট অনুমোদন

বিদায়ী অর্থবছরে এই বাজেট ছিল ৩০৮ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা।

সংসদের জন্য ৩৩৭ কোটি টাকার বাজেট অনুমোদন

সংসদ সচিবালয় কমিশনের সভায় সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2023, 12:26 AM

Updated : 31 May 2023, 12:26 AM

আগামী অর্থবছরে সংসদের পরিচালন ও উন্নয়নে ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে এ বাজেট অনুমোদন দেওয়া হয়।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকও ছিলেন বৈঠকে। বিশেষ আমন্ত্রণে বৈঠকে যোগ দেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সংসদের ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ও উন্নয়ন খাতে ৩০৮ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা অনুমোদন করা হয়েছিল। এবার ৩৩৭ কোটি ৬০ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে ৩৬১ কোটি ২৩ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩৮৬ কোটি ৫২ লাখ টাকার বাজেট প্রক্ষেপণ অনুমোদন করা হয়।