২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ বছর পর যাবজ্জীবন সাজার আসামি গ্রেপ্তার

২০২১ সালে আদালতের রায়ে পলাতক রবিউলের যাবজ্জীবন কারাদণ্ড হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2023, 02:42 PM

Updated : 05 Jul 2023, 02:42 PM

কুষ্টিয়ায় দৌলতপুরে স্ত্রী হত্যার ঘটনায় যাবাজ্জীবন কারাদণ্ড পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব; যিনি ১৬ বছর ধরে পলাতক জীবন কাটাচ্ছিলেন।

রবিউল ইসলাম (৬০) নামের ওই ব্যক্তিকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে র‍্যাব-৩।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, স্ত্রী হত্যার অভিযোগে কুষ্টিয়া দৌলতপুর থানায় রবিউলের বিরুদ্ধে মামলা হয় ২০০৭ সালে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২১ সালে রবিউলকে তার অনুপস্থিতিতেই যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।  

গ্রেপ্তারের পর রবিউলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‍্যাব।