২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত করায় ৬ মাস কারাদণ্ড

উত্ত্যক্ত করার দায়ে ভোলার চরফ্যাশন উপজেলায় এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ভোলা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার দায়ে ভোলার চরফ্যাশন উপজেলায় এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুর-ই আলম এ সাজা দেন। দণ্ডিত আব্দুল হাই (৩০) চরফ্যাশনের চর কচ্ছপিয়া গ্রামের বাসিন্দা। চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ বলেন, চর কচ্ছপিয়া গ্রামের এক গৃহবধূকে আব্দুল হাই বেশ কিছুদিন থেকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করে আসছিলো। সোমবার রাতে সে ওই গৃহবধূর বাড়ি গিয়ে অশালীন আচরণ করলে এলাকার লোকজন তাকে ধরে পুলিশে দেয়। মঙ্গলবার বিকালে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২৯ ঘ.