২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোর-৪ উপনির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নৌকার সিদ্দিকুর

নির্বাচন কমিশন সচিবালয় এখন গেজেট প্রকাশ করবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2024, 02:31 AM

Updated : 17 Jan 2024, 02:31 AM

নাটোর-৪ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

রোববার বিকালে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে তাকে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান। 

রাজশাহীর এ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জানান, আওয়ামী লীগের সিদ্দিকুর রহমান পাটোয়ারী একমাত্র প্রার্থী হওয়ায় তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। 

নির্বাচন কমিশন সচিবালয় এখন গেজেট প্রকাশ করবে। সংসদ সদস্য হিসেবে সিদ্দিকুরের শপথের ব্যবস্থা নেওয়ার জন্য সংসদ সচিবালয়ে গেজেটের কপি পাঠানো হবে। 

গত ৩০ অগাস্ট আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিক আব্দুল কুদ্দুসের মৃত্যুর পর নাটোর-৪ আসন শূন্য ঘোষণা করা হয়। নির্ধারিত সময়ে কেবল সিদ্দিকুরই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)