১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাজশাহী ও খুলনার মেয়র পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা

এর আগের মেয়াদেও তারা একই পদমর্যাদা পেয়েছিলেন।

রাজশাহী ও খুলনার মেয়র পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা

এএইচএম খায়রুজ্জামান লিটন ও তালুকদার আবুল খালেক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2024, 08:24 PM

Updated : 09 Apr 2024, 08:24 PM

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও খুলনার মেয়র তালুকদার আবুল খালেককে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে সরকার।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এ মর্যাদা দেওয়ার কথা জানানো হয়।

এতে বলা হয়, স্ব স্ব পদে অধিষ্ঠিত থাকাকালে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান (লিটন) প্রতিমন্ত্রীর পদমর্যাদা প্রাপ্য হবেন।

তাদের সম্মানিভাতা ও অন্য সুবিধা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুযায়ী নির্ধারিত হবে।

এর আগে ২০১৯ সালেও এই দুই মেয়রকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছিল।

লিটন ও খালেক গত জুনের ভোটে মেয়র নির্বাচিত হন।