২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী সমরজিৎ রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রোমান্টিক ধারার এই শিল্পী ৮৫ বছর বয়সে মারা যান।

শিল্পী সমরজিৎ রায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সমরজিৎ রায় চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 08:39 PM

Updated : 09 Oct 2022, 08:39 PM

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রী এই চিত্রশিল্পীর বিদেহি আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে সমরজিৎ রায়ের মৃত্যু হয়। রোমান্টিক ধারার এই শিল্পীর বয়স হয়েছিল ৮৫ বছর।

সোমবার সকাল ১০টা থেকে ১১টা ২০ পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে রাখা হবে সমরজিৎ রায়ের মরদেহ। এরপর নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সেখানে শ্রদ্ধা নিবেদন করবে সর্বস্তরের মানুষ।

পরে সবুজবাগ শশ্মানে তার সৎকার হবে বলে ছেলে সুরজিৎ রায় জানিয়েছেন।

পুরনো খবর:

শিল্পী সমরজিৎ রায় চৌধুরীর চিরবিদায়