৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

চোরাচালানের অভিযোগে জেদ্দায় বিমানের ক্রু আটক, ঢাকায় মামলা

গত রোববার মধ্যরাতে জিয়াউলকে স্বর্ণ ও অন্যান্য চোরাচালান পণ্যসহ আটক করে সৌদি কর্তৃপক্ষ।

চোরাচালানের অভিযোগে জেদ্দায় বিমানের ক্রু আটক, ঢাকায় মামলা

জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2023, 11:55 AM

Updated : 07 Jun 2023, 11:55 AM

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এফ এস জিয়াউল চোরাচালানের অভিযোগে সৌদি আরবের জেদ্দায় আটক হওয়ার পর তাকে ঢাকায় আনা হয়েছে।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে বিমান কর্তৃপক্ষ।

বিমানবন্দর থানার ওসি আজিজুল হক মিয়া বুধবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকে থানায় সোপর্দ করে বিমান কর্তৃপক্ষ। এরপর তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।”

পুরানো খবর:

সৌদি আরবে সোনা ও মুদ্রাসহ বিমানের কেবিন ক্রু আটক

কেবিন ক্রু জিয়াউল বিমানের ঢাকা-জেদ্দা ফ্লাইটে কর্মরত ছিলেন। গত রোববার মধ্যরাতে বিমানের বিজি ১৩৬ ফ্লাইটটি জেদ্দা ছাড়ার আগে জিয়াউলকে স্বর্ণ ও অন্যান্য চোরাচালান পণ্যসহ আটক করে সৌদি কর্তৃপক্ষ।

পরে তাকে ছাড়াই ৪১৭ জন যাত্রী নিয়ে দেড় ঘণ্টা বিলম্বে বিমানটি ঢাকায় আসে। মঙ্গলবার দুপুরে জিয়াউলকে দেশে ফিরিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গত বছরের জানুয়ারিতে জেদ্দা থেকে ঢাকাগামী বিমানের আরেক কেবিন ক্রু রুহুল আমিন শুভ জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের হাতে মুদ্রা ও স্বর্ণসহ আটক হন। পরে তাকে চাকরিচ্যুত করে বিমান।