২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুমন্ত ব্যক্তির জননাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

এ ঘটনার পর স্ত্রী নিজেই রক্তাক্ত অবস্থায় স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ঘুমন্ত ব্যক্তির জননাঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2022, 02:04 AM

Updated : 31 Jul 2022, 02:04 AM

আরেকটি বিয়ে করায় রাজধানীর ওয়ারিতে ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তির জননাঙ্গ কেটে ফেলার অভিযোগে তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে এ ঘটনার পর স্ত্রী নিজেই রক্তাক্ত অবস্থায় স্বামীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

পরে হাসপাতাল থেকেই স্ত্রীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

তিনি জানান, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর তার স্ত্রীকে থানায় সোপর্দ করা হয়েছে।

আটক নারী পুলিশকে জানিয়েছেন, তার স্বামী নাইট গার্ডের কাজ করেন। তাদের এক মেয়ে রয়েছে। সম্প্রতি তার স্বামী গোপনে আরেকটি বিয়ে করেছেন। তাই রাগের মাথায় প্রতিশোধ নিতে তিনি স্বামীর অঙ্গহানি ঘটিয়েছেন।