২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর থেকে ফিরেছেন মির্জা ফখরুল

চিকিৎসার জন্য তার এই সফর বলে জানানো হয়েছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2023, 03:33 AM

Updated : 06 Oct 2023, 03:33 AM

এক সপ্তাহ পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসার জন্য তার এই সফর বলে জানানো হয়েছিল।

তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, সিঙ্গাপুরে বিএনপি ও জাতীয় পার্টির নেতারা এক হয়েছিলেন বলে তার কাছে খবর এসেছে। যদিও বিএনপি ও জাতীয় পার্টি থেকে এই খবরটি নাকচ করা হয়।

কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়েছিল। তখন সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলেন তিনি। এরপর প্রতিবছরই চিকিৎসক দেখাতে সেখানে যান। এবারও স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন তিনি, শনিবার দুজনই দেশে ফিরে আসেন।

[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid035r7oatAkX4XcBVPRBDbvGz5NcnHrLXrgiJ8i6yke6HGyXECaZprKivQ1wCmL8Jxzl ]