শোক দিবসে ধানমণ্ডি ৩২ নম্বরে মিলাদে প্রধানমন্ত্রী
মহিলা আওয়ামী লীগের এ মিলাদে অংশ নিতে আছরের নামাজের পরপর ছোট বোন শেখ রেহানাকে নিয়ে বঙ্গবন্ধু ভবনে আসেন প্রধানমন্ত্রী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে মহিলা আওয়ামী লীগের মিলাদে অংশ নিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা।
মঙ্গলবার বিকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার আছরের নামাজের পরপর বঙ্গবন্ধু ভবনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় বড় বোনের সঙ্গে ছিলেন শেখ রেহানা। তারা আসার পর দোয়া ও মিলাদ মাহফিল শুরু হয়।
এসময় মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, সাধারণ সম্পাদক শবনম জাহান শীলাসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।
