২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল-কলেজের ‘অতি ঝুঁকিপূর্ণ’ ৪৪ ভবন খালি করার নির্দেশ

রাজউকের তালিকায় থাকা বিভিন্ন স্কুল-কলেজের ‘ঝুঁকিপূর্ণ’ ভবনগুলো মজবুত করতেও নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

স্কুল-কলেজের ‘অতি ঝুঁকিপূর্ণ’ ৪৪ ভবন খালি করার নির্দেশ

ঢাকা কলেজিয়েট স্কুলের প্রায় দুইশ বছরের পুরনো ভবন ভাঙার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2024, 08:34 PM

Updated : 04 Apr 2024, 08:34 PM

রাজধানীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪টি ‘অতি ঝুঁকিপূর্ণ’ ভবন সাত দিনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর- মাউশি।

অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রকৌশল) মো. আ. খালেক বৃহস্পতিবার এক আদেশে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বলেছেন, রাজউকের তালিকায় থাকা বিভিন্ন স্কুল-কলেজের ‘ঝুঁকিপূর্ণ’ ভবনগুলো মজবুত করতে হবে। আর ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ৪৪টি ভবন সাত দিনের মধ্যে খালি করে সিলগালা করে দিতে হবে অথবা ভেঙে ফেলতে হবে।

কর্মকর্তারা জানান, 'আরবান রেজিলিয়েন্স প্রকল্প: রাজউক অংশ' শীর্ষক প্রকল্পের আওতায় নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ঢাকা মহানগর উন্নয়ন প্রকল্প- ডিএমডিপি এলাকার সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত বিভিন্ন সংস্থার মালিকানাধীন ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ভবনগুলো ভেঙে ফেলার সুপারিশ করে।

এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন রাজউকের তালিকায় থাকা ‘অধিক ঝুঁকিপূর্ণ’ ভবন ৪৪টি।

গত ১৮ মার্চ এ বিষয়ে ব্যবস্থা নিতে মাউশিকে চিঠি দিয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।  

যেসব শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ‘অধিক ঝুঁকিপূর্ণ’

  • বাড্ডা আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ

  • সাভারের ভাকুর্তা সরকারি উচ্চ বিদ্যালয়

  • নারায়ণগঞ্জের দেলপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়

  • ঢাকা কলিজিয়েট স্কুল

  • দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ

  • মিরপুর-১ নম্বরের সরকারি বাংলা কলেজ

  • নারায়ণগঞ্জের সরকারি কদম রসুল কলেজ

  • গাজীপুরের সরকারি কালিগঞ্জ শ্রমিক কলেজ

  • ডেমরার হায়দার আলি স্কুল অ্যান্ড কলেজ

  • মিরপুর-১৩ নম্বরের হাজী আলি হোসেন উচ্চ বিদ্যালয়

  • সূত্রাপুরের কবি নজরুল সরকারি কলেজ

  • গাজীপুরের কালিগঞ্জ আর আর এন পাবলিক উচ্চ বিদ্যালয়

  • কেরানীগঞ্জ বালিকা স্কুল অ্যান্ড কলেজ

  • খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়

  • ঢাকার সায়েদাবাদের করাতিটোলা সিএমএস উচ্চ বিদ্যালয়

  • নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

  • নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ

  • যাত্রাবাড়ির শহীদ জিয়া বালিকা স্কুল অ্যান্ড কলেজ

  • সাভারের ভাকুর্তার শ্যামলনগর স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও মডেল উচ্চ বিদ্যালয়, কদমতলীর একেকে উচ্চ বিদ্যালয় অ্যান্ড ব্রাইট কলেজ

  • বাড্ডার একেএম রহমাতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ

  • কদমতলীর কে এম মাইনুদ্দিন উচ্চ বিদ্যালয় আদর্শ উচ্চ বিদ্যালয় (মিঠাব)

  • আজিমপুরের অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ

  • কতোয়ালি থানার আহমেদ বাওয়ানী একাডেমি

  • গোড়ানের আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ

  • পল্টনের আরামবাগ উচ্চ বিদ্যালয়

  • লালবাগের আনন্দময়ী বালিকা বিদ্যালয়