২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্টনে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

রাস্তা পারপারের সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

পল্টনে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2022, 03:01 PM

Updated : 01 Dec 2022, 03:01 PM

ঢাকার রাজারবাগ মোড়ে গাড়ির ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

বুধবার রাতে রাস্তা পারপারের সময় একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে পল্টন থানার এসআই মো. মেহেদী হাসান জানান।

নিহত জামানের বাড়ি শেরপুরে, বয়স ৩৫ বছর। ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে থেকে তিনি ভ্যান চালাতেন।

এসআই মেহেদী বলেন, দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে গিয়ে জামানকে রক্তাক্ত পড়ে থাকতে দেখা যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জামানের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সিসি ক্যামেরার ভিডিও দেখে তাকে ধাক্কা দেওয়া গাড়ি শনাক্তের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।