২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার যেখানে ভোট দেবেন সিইসি

চার নির্বাচন কমিশনারও ঢাকার ভোটার। তারা সকালের দিকেই ভোট দিতে যাবেন বলে জানিয়েছেন তাদের অফিসের কর্মকর্তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 01:14 AM

Updated : 07 Jan 2024, 01:14 AM

পাঁচ বছর পর আবার জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার পালা।

রোববার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের অধীনে হচ্ছে এবারের দ্বাদশ সংসদ নির্বাচন।

সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট হবে দেশের ২৯৯ আসনে।

সিইসি হাবিবুল আউয়ালের সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার শান্তিনগরে হাবীব উল্লাহ বাহার কলেজে ভোট দেওয়ার সূচি রয়েছে।

সিইসির মতো বাকি চার নির্বাচন কমিশনারও ঢাকায় ভোট দেবেন। তাদের ব্যক্তিগত সহকারীরা শনিবার সাংবাদিকদের জানান, সবাই সকালের ভাগেই ভোট দিতে নিজেদের কেন্দ্রে যাবে।

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান মিরপুর ডিওএইসএসে ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সকাল সাড়ে ৯ টায় ভোট দিতে যাবেন।

আরেক নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা মিরপুর দারুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৮টা ১৫ মিনিট এবং নির্বাচন কমিশনার মো. আলমগীর তুরাগে দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টার দিকে ভোট দেবেন।

ধানমন্ডিতে সিটি কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোট দেওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশনার আনিছুর রহমানের।

৫ সদস্যের কমিশন ২০২২ সালের ফেব্রুয়ারিতে যোগ দেন ইসিতে।