২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে মাঠে নেমেছে ১৬১ প্লাটুন বিজিবি

১৬১ প্লাটুনের মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় টহল দিচ্ছে ২২ প্লাটুন বিজিবি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2023, 12:22 PM

Updated : 30 Nov 2023, 12:21 PM

বিএনপির ডাকা হরতালের মধ্যে নাশকতা ঠেকাতে ঢাকাসহ সারাদেশে ১৬১ প্লাটুন বিজিবি নেমেছে, আগের দিনও সমান সংখ্যক বিজিবি নেমেছিল রাস্তায়।

এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় টহল দিচ্ছে ২২ প্লাটুন বিজিবি। সাধারণত প্রতি প্লাটুনে ৩০ জন বিজিবি সদস্য থাকেন।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এক বার্তায় এ তথ্য জানান।

তিনি বলেন, “সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ১৬১ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।“

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারে অধীনে নির্বাচন এবং তফসিল বাতিলের দাবিতে গত ২৯ অক্টোবর থেকে এ পর্যন্ত আট দফায় ১৬ দিন অবরোধ এবং দুই দফায় ৩ দিন হরতাল করেছে বিএনপি-জামায়াত।

দফায় দফায় অবরোধ-হরতালের মধ্যে সারা দেশে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ অবস্থায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারাদেশে বিজিবি নিয়মিত টহলে আছে।