মৎস্য উন্নয়ন করপোরেশনে চেয়ারম্যান ও দুই সংস্থায় নতুন ডিজি
পাঁচজন অতিরিক্ত সচিবের দপ্তর বদলের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে।
মৎস্য উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে। একই প্রজ্ঞাপনে আরও চারজন অতিরিক্ত সচিবের দপ্তর বদল করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব জিনাত আরাকে ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট এবং সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়াকে বঙ্গবন্ধু নভোথিয়েটারের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক উত্তম কুমার দাশকে একই অধিদ্প্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোশাররফ হোসেনকে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর পদে প্রেষণে বদলি করা হয়েছে।
