২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির নতুন রেক্টর আব্দুর রউফ

একাডেমির আগের রেক্টর মোহাম্মদ আলতাফ-উল-আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 09:18 PM

Updated : 26 Oct 2026, 09:18 PM

পদোন্নতি দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির নতুন রেক্টর (সচিব) হিসেবে অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফকে নিয়োগ দিয়েছে সরকার।

তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।

সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির আগের রেক্টর মোহাম্মদ আলতাফ-উল-আলমকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে।

যদিও এ বছরের শুরুতে অন্তর্বর্তীকালীন সরকারের শেষ কয়েকটি পদোন্নতির মধ্যে অতিরিক্ত সচিব মোহাম্মদ আলতাফ-উল-আলমও সচিব হয়ে রেক্টরের দায়িত্ব পেয়েছিলেন।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।