২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ২ বছর কলকাতা মিশনের প্রেস উইংয়ে রঞ্জন সেন

এর আগে দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন সাংবাদিক রঞ্জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2024, 10:32 PM

Updated : 10 Sep 2026, 12:08 PM

কলকাতায় বাংলাদেশ উপ-কমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিবের দায়িত্বে থাকা সাংবাদিক রঞ্জন সেনকে আরও দুই বছর একই পদে রাখছে সরকার।

বৃহস্পতিবার তার চুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, সাংবাদিক রঞ্জন সেনকে তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে ১৩ জুন বা যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে   বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হল।

এর আগে ২০২১ সালের ৮ জুন দুই বছরের জন্য এ পদে নিয়োগ পেয়েছিলেন রঞ্জন সেন। সে সময় বেসরকারি একুশে টেলিভিশনের ভারপ্রাপ্ত প্রধান বার্তা সম্পাদক ছিলেন তিনি।

১৯৯৮ সালে সাপ্তাহিক বিচিত্রায় প্রদায়ক হিসেবে সাংবাদিকতা শুরু করা রঞ্জন সেন বাংলাদেশ সংবাদ সংস্থা, দৈনিক সংবাদ, দেশ টেলিভিশন ও এটিএন নিউজে কাজ করেছেন।

তিনি প্রেস ইন্সটিটিউটে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা করেছেন। ভারত সরকারের বৃত্তিতে আইআইএমসিতে উন্নয়ন সাংবাদিকতার ওপর ডিপ্লোমা কোর্স করেছেন।