২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবারের নিয়োগ পরীক্ষা স্থগিত করল এনবিআর

গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ এ শতাধিক পদে নিয়োগের জন্য এই লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2024, 05:48 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

জাতীয় রাজস্ব বোর্ডের ঢাকার অঞ্চল-২০ এর জন্য ১১১টি পদে কর্মী নিয়োগে শনিবারের লিখিত পরীক্ষা আদালতের আদেশে স্থগিত করা হয়েছে।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘‘আগামীকাল শনিবার ঢাকার কর অঞ্চল-২০ এর একটি নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চ আদালতের একটি নির্দেশ এসেছে। নিদের্শনা মানতে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।”

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ এ নিয়োগের জন্য এই লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।

এর মধ্যে কম্পিউটার অপারেটর পদে ১টি, প্রধান সহকারী ১৭টি, উচ্চমান সহকারী পদে ২০টি, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ২০টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ২১টি এবং অফিস সহায়ক পদে ২৩টি শূন্য পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছিল নিয়োগ বিজ্ঞপ্তিতে।