১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন ২ উপদেষ্টার

সংস্কার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 03:53 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার তাদের ট্রাইব্যুনালের ভবন ও সংলগ্ন এলাকা ঘুরিয়ে দেখান মুখ্য কৌঁসুলি মুহাম্মদ তাজুল ইসলাম।

পরে তাজুল বলেন, “তারা এসেছিলেন মূলত ট্রাইব্যুনালের পুরনো ভবন, যেখানে বিচার কার্যক্রম হবে- সেটার যে সংস্কার কাজ চলছে তা দেখতে। গণপূর্তের প্রকৌশলীরাও তাদের সঙ্গে ছিলেন। তাদের থেকে কাজের অগ্রগতি জেনেছেন।”

উপদেষ্টারা যতদ্রুত সম্ভব তাদের সংস্কার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বলে জানান ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি।

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হত্যা, গণহত্যাসহ সব মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত শেখ হাসিনাসহ তার মন্ত্রিপরিষদের সদস্যদের বিরুদ্ধে অর্ধশতাধিক অভিযোগ জমা পড়েছে।