ফায়ার সার্ভিসের নতুন হটলাইন ‘১০২’
আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে ১৬১৬৩ বন্ধ হয়ে যাবে। তখন থেকে শুধু ১০২ হটলাইন নম্বরই সচল থাকবে।
এখন থেকে মোবাইল ফোনের গ্রাহকরা ১০২ নম্বরে ফোন করে জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসকে তথ্য জানাতে ও সেবা নিতে পারবেন।
ঢাকায় সংস্থাটির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে পরীক্ষামূলকভাবে এই নম্বর চালু হয়েছে।
বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি সেবা গ্রহণের জন্য বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো মোবাইল ফোন অপারেটরের গ্রাহকেরা ১০২ নম্বরে ফোন করে সেবা নিতে বা তথ্য জানাতে পারবেন।
তবে আপাতত সরকারি বিটিসিএল (টিঅ্যান্ডটি) ফোনের গ্রাহকরা ১০২ নম্বরে ফোন করতে পারবেন না। শিগগিরই এই ফোনগুলোকেও এই সেবায় যুক্ত করা করা হবে।
নতুন ১০২ নম্বরটি ছাড়াও বর্তমানে নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ এবং হটলাইন নম্বর ১৬১৬৩ নম্বরও সচল থাকবে।
তবে আগামী ৩১ ডিসেম্বরের পর থেকে ১৬১৬৩ বন্ধ হয়ে যাবে। তখন থেকে শুধু ১০২ হটলাইন নম্বরই সচল থাকবে।
