২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিইসির সঙ্গে বৈঠকে আইজিপি

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2026, 06:01 PM

Updated : 26 Aug 2026, 05:35 PM

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

সোমবার বিকাল সোয়া ৫টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়েছে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহও বৈঠকে উপস্থিত রয়েছেন।

আইজিপি যখন বৈঠক করছেন, তখন নির্বাচন ভবনের বাইরে পোস্টাল ব্যালটে অনিয়মসহ দুই দাবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলছে।

‘বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর প্রভাবে পক্ষপাতদুষ্ট আচরণসহ’ বিভিন্ন অভিযোগ তুলে সোমবার সকাল থেকে দ্বিতীয় দিনের মত অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্রদল। দাবি না মানলে নির্বাচন ভবনের প্রধান ফটক অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।