২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে আরেক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সবমিলিয়ে এবার পাঁচ বাংলাদেশির মৃত্যু হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2024, 06:32 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

সৌদি আরবে হজ করতে যাওয়া আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার মক্কায় ৬৩ বছর বয়সী মুরতাজুর রহমান খান মারা যান।

মুরতাজুর ঢাকার নবাবগঞ্জের বাসিন্দা।

এ নিয়ে এবার হজ করতে সৌদি আরবে যাওয়া পাঁচ বাংলাদেশির মৃত্যু হলো।

গত ৯ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশিদের এবারের হজযাত্রা শুরু হয়। হজযাত্রার শেষ ফ্লাইট বাংলাদেশ থেকে ছাড়বে আগামী ১০ জুন।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৩৮ হাজার ৯৯০ জন বাংলাদেশি হজযাত্রী। মোট ৯৮টি ফ্লাইটে তারা সেখানে গেছেন।

এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ ছিল। তবে নিবন্ধন করেন ৮৩ হাজার ২১৮ জন। 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন হজ হতে পারে।