২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নান্দনিক স্থাপত্যকলায় শীর্ষতম শহীদ মিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনেকগুলো বিশেষত্বের সঙ্গে যুক্ত হলো আরও একটি বিষয়। মুক্তমঞ্চের ক্যাম্পাস, সংস্কৃতির ক্যাম্পাস, প্রকৃতির ক্যাম্পাস- ভাষাশহীদদের স্মরণে দেশের সবচেয়ে উঁচু শহীদমিনারও দাঁড়িয়ে এখন এ ক্যাম্পাসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2008, 11:35 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোন ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অনেকগুলো বিশেষত্বের সঙ্গে যুক্ত হলো আরও একটি বিষয়। মুক্তমঞ্চের ক্যাম্পাস, সংস্কৃতির ক্যাম্পাস, প্রকৃতির ক্যাম্পাস- ভাষাশহীদদের স্মরণে দেশের সবচেয়ে উঁচু শহীদমিনারও দাঁড়িয়ে এখন এ ক্যাম্পাসে। সত্যি এ ক্যাম্পাসে আগে কোনও স্থায়ী শহীদ মিনার ছিল না। বর্তমান শহীদ মিনারের স্থানে ছোট্ট বেদিতে ফুল দিয়েই স্মরণ করতো অমর ভাষা শহীদদের। শহীদ মিনারের নির্মাণ কাজ গত বছর ২১শে ফেব্র"য়ারির আগে শেষ হয়। লাল সিরামিক ইটের তৈরি, মাটি থেকে ৭১ ফুট উঁচু এ মিনারটির স্থপতি শিল্পী রবিউল হোসাইন। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে সবুজের মাঝে মাথা উচু করে দাঁড়িয়ে আছে শহীদ মিনার। ক্যাম্পাসের প্রধান ফটক পেরিয়ে পশ্চিম দিকে ভাষা শহীদের স্মরণে স্থাপিত ভাষ্কর্য 'অমর একুশে' বাম পাশে এগোলেই শহীদ মিনার। তিনটি ত্রিভুজাকৃতি স্তম্ভের মাধ্যমে এর মূল থিম প্রকাশ করা হয়েছে। ত্রিভুজটি প্রতিদিকে ৫২ ফুট ব্যাসের ইটের বেদির ওপর স্থাপিত। এটি বায়ান্নর ভাষা আন্দোলনের প্রতীক। তিনটি স্তম্ভের প্রতিটির উচ্চতা ৭১ ফুট। এই স্তম্ভ তিনটি মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিক সাল ১৯৪৭, ১৯৫২, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০ ও ১৯৭১ মোট আটটি ধাপের প্রতীক হিসাবে স্থাপিত হয়েছে। আর তিনদিক থেকে ৫২ ফুট ব্যাসের আটটি সিঁড়ি মঞ্চে এসে স্থিতি লাভ করেছে। ৭১ ফুটের তিনটি স্তম্ভ প্রতীকীভাবে একটি বাংলার ভাষা, শিল্প, কৃষ্টি ও সংস্কৃতি, আরেকটি বাংলার ইতিহাস, ঐতিহ্য, মাটি ও মানুষ এবং অন্যটি বাংলার স্বাধিকার, সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বোঝাতে পৃথকভাবে ৭১ ফুট উঁচুতে একটি একক সত্ত্বায় অভিন্ন রূপে পরিস্ফুট। নির্মাণ কাজ বছর খানেক আগে শেষ হলেও বুধবার (১৩ ফেব্র"য়ারি) আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারটির উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খন্দকার মুস্তাহিদুর রহমান বলেন, এ শহীদ মিনারটি দেশের সবচেয়ে উঁচু ও অপূর্ব নান্দনিক এক স্থাপত্যকলা। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে এ মিনার নির্মাণ হওয়ায় ক্যাম্পাসবাসীর দীর্ঘদিনের আকাক্সক্ষা পূরণ হয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমএ/১৭৩৫ ঘ.