১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাংবাদিক-শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ছিলেন তিনি।

সাংবাদিক-শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন
শাহেদ কামাল।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 09:01 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

কবি সুফিয়া কামালের ছেলে, সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর জেড এইচ শিকদার হাসপাতালে তার মৃত্যু হয় বলে ছোট বোন সুলতানা কামাল জানিয়েছেন।

মানবাধিকার কর্মী সুলতানা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বড় ভাই কিছুক্ষণ আগে মারা গেছেন। পারিবারিক সিদ্ধান্ত আমার ছোট বোন জানাবেন। আমি লন্ডনে।”

মরদেহ ধানমন্ডির তাকওয়া মসজিদে নেওয়ার কথা তুলে ধরে শাহেদ কামালের আরেক বোন সাঈদা কামাল বলেন, “জানাজা কয়টায় হবে তা এখনো নিশ্চিত হয়নি। তবে আলোচনা চলছে কাল (রোববার) বাদ জোহর পৌনে ২টায় হবে।”

১৯৫৭ সাল থেকে সাংবাদিকতা শুরু করা শাহেদ কামাল দীর্ঘদিন সরকারি বার্তা সংস্থা বিএসএসে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ১৯৭৬ সাল থেকে শিক্ষকতাও করেন।