১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রাথমিকের সহকারী শিক্ষক: তৃতীয় ধাপের নিয়োগ বাতিল

মেধার ভিত্তিতে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2025, 01:34 PM

Updated : 10 Sep 2026, 12:32 PM

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ছয় হাজার পাঁচশ ৩১ জনের নিয়োগ বাতিল করেছে হাই কোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। একইসঙ্গে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কোটা অনুসরণ করে ফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগ বঞ্চিত ৩০ প্রার্থী একটি রিট মামলা করেছিলেন। ওই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১৯ নভেম্বর নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করে রুলসহ আদেশ দিয়েছিল আদালত।

এর আগে গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৩১ জন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগে ২০২৩ সালের ১৪ জুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য গত বছরের ২৯ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে তিন পার্বত্য জেলা ছাড়া বাকি জেলাগুলোর ৩ লাখ ৪৯ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষার ফল ২১ এপ্রিল প্রকাশ করা হয়। 

পরে সংশোধিত ফলাফল প্রকাশ করা হলে উত্তীর্ণের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়। নির্বাচিত এই ৪৬ হাজার ১৯৯ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। তাদের থেকে পরে চূড়ান্ত নিয়োগের তালিকা তৈরি করা হয়।

আরও পড়ুন:

প্রাথমিকের সহকারী শিক্ষকতৃতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ