৮ অতিরিক্ত ডিআইজি, ৬ পুলিশ সুপার বদলি
বৃহস্পতিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সরকার পতনের পর পরিবর্তনের ধারায় একদিনে পুলিশে আরও একটি রদবদল হয়েছে।
এবার পুলিশ সুপার থেকে অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
যেখানে ৮ জন অতিরিক্ত ডিআইজি এবং ৬ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
এই ৮ জনের মধ্যে ঢাকা মহানগর পুলিশের দুইজন যুগ্ম কমিশনার চট্রগ্রাম মহানগর এবং বরিশাল মহানগর পুলিশের একজন করে অতিরিক্ত কমিশনার এবং চট্রগ্রাম রেঞ্জের একজন অতিরিক্ত ডিআইজি রয়েছেন।
এছাড়া চুয়াডাঙ্গার পুলিশ সুপার, রেলওয়ে পুলিশ সুপার এ তালিকায় থাকার পাশাপাশি পিবিআইয়ের কয়েকজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।
