১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বনানীর অবরোধ প্রত্যাহার, যান চলাচল শুরু

কয়েক ঘণ্টার অবরোধে ঢাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2025, 02:34 PM

Updated : 26 Aug 2026, 11:59 AM

ঢাকার বনানীতে সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় তার সহকর্মীরা যে অবরোধ করেছিলেন, তা প্রত্যাহার করা হয়েছে দুপুরে।

সোমবার বেলা ১টা ৫০ মিনিটের দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে যান বলে জানিয়েছেন ট্রাফিক গুলশান বিভাগের ডিসি মফিজুল ইসলাম।

তিনি ২টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন যানবাহন সব রুটে যানবাহন চলাচল শুরু হয়েছে।” 

এর আগে সোমবার সকাল ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি ইউটার্নে একজন নারী পোশাকশ্রমিক নিহত হন। আহত হন তার এক সহকর্মী।

এ ঘটনার প্রতিবাদে নিহতের সহকর্মীরা বিমানবন্দর সড়ক অবরোধ করে রাখেন। সেই সঙ্গে এক্সপ্রেসওয়েতেও যান চলাচল আটকে দেন তারা। তাতে করে আশপাশের প্রায় সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েন চলাচলকারী যাত্রীরা।