১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তেলে লিটারে ২০ টাকা কমিয়ে টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার

একজন ভোক্তা দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

তেলে লিটারে ২০ টাকা কমিয়ে টিসিবির পণ্য বিক্রি শুরু রোববার
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2025, 07:15 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

ভোজ্যতেলে আগের চেয়ে প্রতি লিটারে ২০ টাকা কমিয়ে দেশজুড়ে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

তেলের পাশাপাশি প্রতিকেজি মসুর ডালে ১০ টাকা ও চিনির দাম ৫ টাকা কমানো হয়েছে।

শনিবার টিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি ভ্রাম্যমাণ ট্রাক থেকে প্রতি লিটার ভোজ্যতেল ১১৫ টাকা, প্রতি কেজি চিনি ৮০ ও মসুর ডাল ৭০ টাকায় কেনা যাবে। 

টিসিবি বলছে, ১০ অগাস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া) ঢাকা মহানগরীতে ৬০টি ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।

এছাড়া চট্টগ্রাম মহানগরীতে ২৫টি, গাজীপুরে ছয়টি, কুমিল্লা মহানগরীতে তিনটি, কুমিল্লা জেলায় ১২টি, ঢাকা জেলায় আটটি, ফরিদপুরে চারটি এবং পটুয়াখালী ও বাগেরহাট জেলায় ৫টি করে ট্রাক নামানো হবে।

১০ আগস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত (শুক্রবার ব্যতীত) মোট ১৯ দিন প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে ৫০০ জন সাধারণ ভোক্তা ভর্তুকি মূল্যে পণ্য কিনতে পারবেন।

যেকোনো ভোক্তা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। পণ্য কেনা যাবে স্মার্ট কার্ড না থাকলেও।

একজন ভোক্তা দুই লিটার ভোজ্যতেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। 

মে মাসে ভোজ্যতেলে প্রতি লিটারে ৩৫ টাকা বাড়িয়ে দেশজুড়ে বিক্রি করে সংস্থাটি। তখন প্রতিকেজি মসুর ডালে ২০ ও চিনির দাম ১৫ টাকা বাড়ানো হয়।

এতে প্রতি লিটার ভোজ্যতেলের দাম দাঁড়ায় ১৩৫ টাকা। চিনি ও ডালের কেজি দাঁড়ায় যথাক্রমে ৮৫ ও ৮০ টাকায়।

পুরনো খবর

তেলে লিটারে ৩৫ টাকা বাড়িয়ে টিসিবির পণ্য বিক্রি শুরু বৃহস্পতিবার