১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি থেকে সরিয়ে দেওয়া হলো রোবেদ আমিনকে

আন্দোলনকারীদের বাধায় নিয়োগের পর থেকে একদিনও অফিস করতে পারেননি তিনি।

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি থেকে সরিয়ে দেওয়া হলো রোবেদ আমিনকে
রোবেদ আমিন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2024, 06:46 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

বিএনপিপন্থি স্বাস্থ্যকর্মীদের দাবির মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো অধ্যাপক রোবেদ আমিনকে। 

আর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগের এক অফিস আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হলো।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে যান শেখ হাসিনা। 

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্যখাতে ব্যাপক রদবদল হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

১৮ অগাস্ট স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদন আমিনকে নিয়োগ দেয় সরকার। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ (এনসিডিসি) শাখার পরিচালক ছিলেন।

তবে শুরু থেকেই রোবেদ আমিনের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করেন বিএনপিপন্থি চিকিৎসক-কর্মচারীরা।

তার পদত্যাগের দাবিতে ১৯ অগাস্ট মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে এক সভায় স্বাস্থ্য উপদেষ্টার সামনেই হট্টগোল করেন চিকিৎসক-কর্মচারীরা।

ওই দিন থেকেই রোবেদ আমিন এবং আওয়ামীলীগপন্থি চিকিৎসক-কর্মকর্তাদের স্বাস্থ্য অধিদপ্তরে ঢুকতে দেওয়া হয়নি। 

বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাব শনিবার সংবাদ সম্মেলন করে রোবেদ আমিনকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দেয়। আন্দোলনকারীদের বাধায় নিয়োগের পর থেকে একদিনও স্বাস্থ্য অধিদপ্তরে আসতে পারেননি অধ্যাপক রোবেদ।

আরও পড়ুন

স্বাস্থ্যের নতুন ডিজি ফ্যাসিবাদের দোসর: ড্যাব

আওয়ামীপন্থি কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টার সাম

স্বাস্থ্যের নতুন ডিজি রোবেদ আমিন