১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

আগামী কয়েকদিন বৃষ্টির আভাস

এবার জুলাই ও অগাস্টে স্বাভাবিকের চেয়ে বেশ কম বৃষ্টিপাত হলেও সেপ্টেম্বরে বৃষ্টির প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

আগামী কয়েকদিন বৃষ্টির আভাস

আশ্বিন মাসে আষাঢের মতো বৃষ্টি দেখা যাচ্ছে এখন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2022, 05:47 PM

Updated : 26 Sep 2022, 05:47 PM

মধ্য শরতে কয়েকদিন ধরে আকাশে মেঘের আনাগোনার মধ্যে সোমবার দুপুরে এক পশলা বৃষ্টিতে ভিজল ঢাকা।

ভ্যাপসা গরমের মধ্যে এ বৃষ্টি স্বস্তি এনেছে নাগরিক জীবনে। আগামী কয়েক দিন এমন বৃষ্টি দেখা যাবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

চলতি মাসে সাগরে দু’দফা লঘুচাপ সৃষ্টি হয়। এ সময় বেশ অস্বস্তিকর গরমও বিরাজ করছে। লঘুচাপ কেটে যাওয়ার পর বৃষ্টির প্রবণতাও বেড়েছে।

এবার জুলাই ও অগাস্টে স্বাভাবিকের চেয়ে বেশ কম বৃষ্টিপাত হলেও সেপ্টেম্বরে বৃষ্টির প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

হেমন্তের আগমনের মধ্যে এ বৃষ্টি রাতে ও ভোরে হিম হিম ঠাণ্ডার আগমনী বার্তাও আনছে।