২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পথে প্রধান উপদেষ্টা

কাতার সফর শেষে ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার ইতালি গিয়েছিলেন সরকারপ্রধান।

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রোববার রোম ত্যাগ করেন। ছবি: পিআইডি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2025, 04:41 PM

Updated : 26 Aug 2026, 12:36 PM

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টার দিকে তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

আর্জেন্টিনায় জন্ম নেওয়া ফ্রান্সিস ৮৮ বছর বয়সে গত সপ্তাহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পরপরই প্রায় দেড়শ কোটি অনুসারীর ক্যাথলিক চার্চ পোপ বিদায়ের প্রাচীন রীতি ও আনুষ্ঠানিকতা শুরু করে।

শনিবার ভ্যাটিকানের সেইন্ট পিটার’স চত্বরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। সেই অনুষ্ঠানে বিশ্ব নেতাদের সঙ্গে অধ্যাপক ইউনূসও যোগ দিয়েছিলেন।

আর্থনা সম্মেলনে যোগ দিতে গত সোমবার কাতারের রাজধানী দোহায় যান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। সেখানকার চার দিনের সফর শেষে ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে শুক্রবার ইতালি যান সরকারপ্রধান।